নিজস্ব প্রতিবেদক
বিকলাঙ্গ ইসিকে এ দেশের মানুষ ক্ষমা করবে না: বাবলু
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনকে বিকলাঙ্গ আখ্যা দিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিকালঙ্গ নির্বাচন কমিশনকে এদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। বর্তমান নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ তছনছ করে নিজেদের বিকলাঙ্গ প্রমাণ করেছে।
আজ (শনিবার) দুপুরে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নবগঠিত আহ্বায়ক কমিটি রংপুরে এরশাদের কবর জিয়ারত করতে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দর চত্বরে এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
বাবলু বলেন, বর্তমান কমিশন ক্রাচে ভর দিয়ে হাটছে, মেরুদণ্ড খাড়া করে হাটতে অক্ষম তারা। তাই ভোটের প্রতি আগ্রহ হারিয়ে দেশের মানুষ আর ভোট দিতে যাচ্ছে না। নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতায় ভোটকেন্দ্র দখল হচ্ছে, সন্ত্রাস হচ্ছে এবং মানুষের প্রাণহাণি ঘটছে। নির্বাচন এখন মানুষের সামনে শঙ্কার বিষয়। কারণ, নির্বাচন এলেই সন্ত্রাস, চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড বেড়ে যায়।
তিনি বলেন, অনুষ্ঠেয় সৈয়দপুর পৌর নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপি হলে জনগণ তা মেনে নেবে না।
সৈয়দপুর পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
গণসংবর্ধনায় বক্তৃতা করেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























