নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ৩০ জানুয়ারি ২০২১
দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সচিব
ফাইল ছবি
দু-একটি ঘটনা ছাড়া তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, এবারে ৬০ শতাংশর মতো ভোট পড়বে।
আজ (শনিবার) সন্ধ্যা সাতটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, আজকের নির্বাচনে জামালপুরের শরিষাবাড়িতে ব্যালট পেপার হারিয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই দুটি ঘটনা বাদ দিলে সার্বিকভাবে নির্বাচন ভালো হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন দেশের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। এই ধাপে সব পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























