নিজস্ব প্রতিবেদক
কমানো হলো একুশে বইমেলার স্টল ভাড়া
ফাইল ছবি
একুশে বইমেলার স্টল ভাড়া আগেরবারের চেয়ে এবার অর্ধেক করে দেয়া হয়েছে। অমর একুশে বইমেলা-২০২১ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শনিবার (৩০ জানুয়ারি) জালাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগেরবার ইউনিটপ্রতি ভাড়া ১৩ হাজার ২০০ টাকা রাখা হলেও এবার রাখা হবে ছয় হাজার ৬০০ টাকা। তবে ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ভাড়া দিতে হবে সাত হাজার ৫৯০ টাকা।
এভাবেই দুই ইউনিট, তিন ইউনিট, চার ইউনিট এবং ২০X২০ ও ২৪X২৪ প্যাভিলিয়নের ভাড়া অর্ধেক কমিয়ে (১৫ শতাংশ ভ্যাটসহ) রাখা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাড়া ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রশিদে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ব্যাংকে টাকা জমার রশিদের ফটোকপি একাডেমিতে জমা দিতে অনুরোধ করা হলো।
ড. জালাল আহমেদ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বইমেলার স্টল ভাড়া অর্ধেক করে দেয়া হয়েছে। বাকি অর্ধেক টাকা সরকার বাংলা একাডেমিকে পরিশোধ করে দেবে।
প্রতিবার ভাষার মাস ফেব্রুয়ারিতে বইমেলা হলেও এবার করোনার কারণে তা শুরু হচ্ছে আগামী মার্চ থেকে চলবে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























