ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ৩১ জানুয়ারি ২০২১

বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস

ফাইল ছবি

ফাইল ছবি

আজ কুড়িগ্রাম ও রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি মৌসুমের মধ্যে আজকেই প্রথমবারের মতো এত বেশি অঞ্চল শৈত্যপ্রবাহের কবলে এবং এত সংখ্যক অঞ্চলের তাপমাত্রা এত কম রেকর্ড হয়েছে।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অন্য অঞ্চলগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৫.৭, ইশ্বরদীতে ৬.২, বগুড়ায় ৭.৭, বদলগাছীতে ৬.৫, তাড়াশে ৯, রংপুরে ৭.২, দিনাজপুরে ৭.৩, তেঁতুলিয়ায় ৭.৫, ডিমলায় ৭, খুলনায় ১০, যশোরে ৭.৬, চুয়াডাঙ্গায় ৬.২, কুমারখালীতে ৮.৫, বরিশালে ৯.৪, ভোলায় ৯.৬, শ্রীমঙ্গলে ৭.৭, ময়মনসিংহে ৯.৫, নেত্রকোণায় ৯.৬, নিকলিতে ১০, গোপালগঞ্জে ৮.৩, মাদারীপুরে ৯.৪, ফরিদপুরে ৮.৯ এবং টাঙ্গাইলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তপশ্চিাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়