নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ৩১ জানুয়ারি ২০২১
হাঙ্গেরিকে করোনার টিকা দেবে বাংলাদেশ
ফাইল ছবি
বাংলাদেশের কাছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি পাঁচ হাজার করোনার টিকা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব।
শাহরিয়ার আলম আরো বলেন, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও টিকা চেয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
আজ (রোববার) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম।
টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























