ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ৩১ জানুয়ারি ২০২১

টিকা নিতে মোবাইল অ্যাপে নিবন্ধন ৪ ফেব্রুয়ারির মধ্যে

ফাইল ছবি

ফাইল ছবি

টিকা প্রত্যাশীরা মোবাইলে সুরক্ষা অ্যাপে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। 

আজ (রবিবার) দুপুরে মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান- নিপসমে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি জানান, এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে উপজেলা পর্যায়ে সহায়তা করবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচারণাও চলছে।

আগামীকাল সোমবারের মধ্যে দেশের সব জেলায় টিকা পৌঁছে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী মাসে দেশে আসবে কেনা টিকার দ্বিতীয় চালান।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের অর্ধেকের বেশি জেলায় টিকা পৌঁছে গেছে। শুক্রবার পর্যন্ত গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো কারখানায় রাখা করোনাভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করে ওষুধ প্রশাসন। এ পর্যন্ত ২৬ জেলায় পৌঁছেছে টিকা।

আগামী ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও টিকা নেবেন। একই সময়ে সারা দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে।

যে ৩৬টি জেলায় পৌঁছেছে করোনার টিকা সেগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়