ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৩১ জানুয়ারি ২০২১

আওয়ামী লীগ নেতা টিটু হত্যায় ১৬ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ের আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ (রবিবার) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

এই মামলার অপর ১৫ জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ৪ আসামি পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী ওরফে আকুবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহামুদ হাসান, সবুজ মোল্লা, রফিুকল ইসলাম, নতুন চৌধুরী, মশিউর চৌধুরী ওরফে মশিউর রহমান চৌধুরী, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, পান্নু চৌধুরী, সালমা বেগম, আজিজ সরদার, এনাম ওরফে ইনাম ওরফে এনামুল, দুলু শিকদার, সাদ্দাম ওরফে ছাদ্দাম কাজী, আজ্জম চৌধুরী ওরফে আজজোম চৌধুরী, নাইম কাজী, ইমদাদুল শেখ ওরফে ইনদাদুল, আলামিন শেখ, দুলাল ওরফে শুক মিয়া, ইউসুব আলী ওরফে ইউসুফ চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, শুভ চৌধুরী ও রিকায়ে মোল্লা।

এই মামলায় ৩১ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালত সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ জুলাই দুপুরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ মোটরসাইকেলে করে যাওয়ার সময় আসামিরা নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চর শিংগাতী গ্রামের রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন। এতে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার এসআই নিমাই চন্দ্র মন্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়