নিজস্ব প্রতিবেদক
হাসিনা-মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ
ফাইল ছবি
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে পারে।
আজ (রবিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব।
মাসুদ বিন মোমেন বলেন, দিল্লি সফরকালে পানিবণ্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির জন্য আমরা আশাবাদী।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পর রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা ভারতকেও আশা করছি। আমরা সেখানে (দিল্লিতে) আলোচনা বলেছি, রাখাইনে ভারত, জাপান, আসিয়ানের অন্যান্য দেশও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৮ জানুয়ারি দিল্লি সফরে যান। ৩১ জানুয়ারি সকালে দিল্লি সফর শেষে ঢাকায় ফিরেছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্তে দিল্লি সফরে গিয়েছিলেন তিনি। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করেন তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























