ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ৩১ জানুয়ারি ২০২১

ব্যাংকেও ‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশনা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের এই সময়ে কেউ মাস্ক  না পরে আসলে তাকে সেবা দিতে পারবে না ব্যাংকগুলো। 

সরকারের সিদ্ধান্তের আলোকে এখন থেকে সব ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও এটিএম বুথের সামনে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান প্রদর্শন করতে হবে।

আজ (রবিবার) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা জানান, সরকারের সিদ্ধান্তের আলোকে এরই মধ্যে বেশিরভাগ ব্যাংক ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান টানিয়েছে। 

এখন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব ব্যবসা কেন্দ্রের সামনে এটি টানানো বাধ্যতামূলক করা হলো। এতে করে কোনো ব্যাংক সেবা দেওয়ার ক্ষেত্রে আর শিথিলতা দেখাতে পারবে না। আবার গ্রাহকদের মধ্যেও সচেতনতা বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সারা দেশে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। 

এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সব জায়গায় স্লোগান প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়