নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৫০, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৫০, ১ ফেব্রুয়ারি ২০২১
দেশে করোনা থেকে সুস্থ হলেন ৪ লাখ ৮০ হাজার মানুষ
ফাইল ছবি
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। তারপর কেটে গেছে প্রায় ১১ মাস। বর্তমানে দেশে শনাক্ত ৫ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। তবে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮০ হাজার মানুষ।
সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন, নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪৩ জন এবং মারা গেছেন ১০ জন।
বর্তমানে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে। করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন। অন্যদিকে ভাইরাসটির সংক্রমণে প্রাণহানি দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৭ জনে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























