নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
ফাইল ছবি
আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি জরুরি কাজ ছাড়া কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর স্বাস্থ্য ভবনে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি এ কথা জানান।
দেশের ৬৩ জেলায় টিকা পৌঁছে গেছে নিশ্চিত করে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জে আজ (সোমবার) টিকা পৌঁছে যাবে।
শুক্রবার ছুটির দিনে কাউকে টিকা দেওয়া হবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
মহাপরিচালক জানান, যারা নিবন্ধন করতে পাচ্ছেন না তাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা সাহযোগীতা করছেন। ইউনিয়ন পর্যায়েও সাহযোগীতা করা হচ্ছে।
টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, যারা টিকা নিয়েছেন তাদের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। জ্বর, টিকা দেওয়ার স্থানে ফুলে গেছে, কেউ বমি করেছে তবে সবাই ১ দিনের পরই সুস্থ হয়ে গেছে।
এদিকে নিবন্ধনের সময় পছন্দ করে ব্যক্তির ইচ্ছায় কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন বলেও জানান নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকার জন্য ৪ লাখ ডোজ রাখা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























