নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২২, ২ ফেব্রুয়ারি ২০২১
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস
সংগৃহীত
তীব্র শীতে কাঁপছে দেশ। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা, বরিশাল, রংপুর, খুলনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, গোপালঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, হাতিয়া সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এদিকে দেশজুড়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























