ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২ ফেব্রুয়ারি ২০২১

শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সংগৃহীত

সংগৃহীত

দেশে-বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনের সমাপনী বক্তব্যে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে তার সরকার। অধিবেশনের সমাপ্তি সূচক আয়োজনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, করোনা পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক বাস্তবতা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে কালো অধ্যায় বিএনপি প্রতিষ্ঠা করে। আজকে বিএনপির নেতৃত্বের অভাব। পলাতক আসামি যখন একটা দলের নেতা। তাদের ওপর সাধারণ মানুষের আস্থা থাকে না। করোনা এখন অনেক নিয়ন্ত্রণে। আরেকটু নিয়ন্ত্রণে আসলে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। তখন ছেলে-মেয়েরা পড়াশুনা করতে পারবে। ভ্যাকসিন নিয়ে অনেক কথা। অনেক ব্যঙ্গ। ভ্যাকসিন আসায় সেই নিজেই উত্তর দিয়েছেন।

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র চলছে নানা ব্যঞ্জনায়।
প্রশান্তি।

ভ্যাকসিন নিয়ে দেশে ব্যঙ্গ হলেও বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের প্রশংসা বিশ্ব দরবারে অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়