নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফাইল ছবি
গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন কুড়িগ্রামের আদালত।
আজ (মঙ্গলবার) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল বাবু পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকার সাইফুর রহমানের ছেলে রাসেল বাবু প্রেম করে বিয়ে করার দেড় বছর পর যৌতুকের জন্য চাপ দেয় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকি খাতুন শিল্পীকে। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে বাবা-মায়ের কাছে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হাতেম আলী- রোকেয়া বেগমের কাছে চলে যায়। শ্বশুড় বাড়িতে এসে স্ত্রীকে পেটের সন্তান নষ্ট করার চাপ দিতে থাকেন রাসেল। একদিন শিল্পীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে স্বামী রাসেল বাবু তার স্ত্রী শিল্পীকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে রাসেল বাবু স্ত্রী শিল্পীকে গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখে বালিশ চাপ দিয়ে হত্যা করেন।
২০১১ সালের ২৭ মে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ওই দিনই পিংকি খাতুন শিল্পীর মা রোকেয়া বেগম বাদী হয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় দশ বছর পর আসামি রাসেল বাবুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























