নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারিতে দুই শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্রঝড়
ফাইল ছবি
ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের শেষদিকে শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে।
ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ (মঙ্গলবার) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে।
ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, আগামীকাল (বুধবার) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, তবে সারাদেশেই থাকবে শীত। আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত থাকে। তবে এখন যে কনকনে শীত তা ওই সময় থাকবে না বলে ধারণা করছি।
গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগ এবং সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০, ময়মনসিংহে ৮.৫, চট্টগ্রামে ১১.৫, সিলেটে ১০.৩, রাজশাহীতে ৬.৪, রংপুরে ৭, খুলনায় ৯ ও বরিশালে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























