ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২১

ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আল জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের ভিত্তি তৃণমূল পর্যন্ত শক্তিশালী আছে। সুতরাং এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।

আজ (বুধবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, একটি চক্র সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। সেই চক্র এখন তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়