ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ৩ ফেব্রুয়ারি ২০২১

টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বুধবার সকাল পর্যন্ত ৭৪ হাজার মানুষ টিকা নিতে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম।

তিনি বলেন, করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে শুরুতে বিভিন্ন আলোচনা-সমালোচনা, ভয়-আশঙ্কা ও গুজব ছড়ালেও, পর্যায়ক্রমে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে।

আজ টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা ও বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, টিকার জন্য নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ৫ ফেব্রুয়ারির পরেও নিবন্ধন কাজ চলমান থাকবে। এছাড়া সারা দেশের গ্রাম-গঞ্জে ভ্যাকসিন নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়া অধিদপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যমন্ত্রী আগামী ৭ ফেব্রুয়ারি টিকা কার্যক্রমের প্রথম দিনই টিকা গ্রহণ করবেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়