নিজস্ব প্রতিবেদক
৭৮ বারেও জমা পড়েনি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
ফাইল ছবি
আর কিছুদিন পরেই পূর্ণ হবে সাগর-রুনি হত্যার নয় বছর। কিন্তু এখন পর্যন্ত আদালতে জমা পড়েনি এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। বুধবার ৭৮ বারের মতো প্রতিবেদন দাখিলের দিন পেছাল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন র্যাব প্রতিবেদন দাখিল করেনি। পরে ঢাকা মহানগর দেবদাস চন্দ্র অধিকারীর আদালত আগামী ১১ মার্চ নতুন দিন ধার্য করেছেন।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























