নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ৪ ফেব্রুয়ারি ২০২১
তারেক রহমানকে কারাদণ্ড, ছাত্রদলের বিক্ষোভ
সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন প্রমুখ।
আইনিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























