ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২১

আলজাজিরায় প্রতিবেদন নিয়ে বিএনপির উদ্বেগ

ফাইল ছবি

ফাইল ছবি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

এ ব্যাপারে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে দলটি।

আজ (বৃহস্পতিবার) দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১ ফেব্রুয়ারি আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সাথে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’

এতে বলা হয়, ‘জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরো বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরো আরো ঘনীভূত করেছে।

বিএনপির বিবৃতিতে বলা হয়, এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের নিকট থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়