নিজস্ব প্রতিবেদক
মার্চে হচ্ছে না সাড়ে ৭০০ ইউপির নির্বাচন
ফাইল ছবি
চূড়ান্ত ভোটার তালিকা অপ্রস্তুতসহ নানা কারণে ২১ মার্চের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা করার পর ভোট করবে ইসি। এদিকে পুরনো ভোটার তালিকায় নির্ধারিত সময়ের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ সম্ভব নয়। এতে জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস রয়েছে। এসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান ফাঁকা নাও থাকতে পারে।
ইসি সূত্র জানা গেছে, ৪ হাজার ৫৭১টি ইউপির মধ্যে ৪ হাজার ১০০ মতো ইউপিতে ভোট হবে। আর ২০০ ইউপিতে মামলা জটিলতার কারণে ভোট হবে না। এছাড়া গতবারের মতো আসন্ন ইউপির ভোটগ্রহণ হবে দলীয় প্রতীকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























