ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২১

করোনা: ৪৩৫ জন শনাক্তের দিনে মৃত্যু ৭

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৭ জন ব্যক্তি  মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৮২ জনে।   

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৩৫ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।     

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২২ লাখ ৯৪ হাজার ৭১০ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ৭৫৩ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭১ লাখ ২৩ হাজারের বেশি।

 আইনিউজ/এসডিপি   

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়