নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা
সংগৃহীত
চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিতব্য ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে এবং এবারের আয়োজনে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় পিছিয়েছে। সেটি হবে জুলাই মাসে।
আরো বলা হয়েছে, পূর্ববর্তী মেলায় ঠিক হয়েছিল থিম কান্ট্রি বাংলাদেশ। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়েছে। এবার মেলা উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে। এছাড়া এবারের মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালিত হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























