ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২১

৭ ফেব্রুয়ারি টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী ও ডিজি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ডিজি ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ডিজি ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। এদিন টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে টিকা নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

৭ ফেব্রুয়ারি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজি।

গত বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সাত ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে দেশে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি। সেদিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দুই দিনে মোট ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়