নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২১
রাজধানীর ৪৩ সরকারি হাসপাতালে দেওয়া হবে টিকা
ফাইল ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেছেন, রাজধানী ঢাকায় ৪৩টি সরকারি হাসপাতালে করোনা টিকা দেওয়া হবে। করোনা ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন।
আজ (শনিবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা বলেন, আগামীকাল সকাল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।
এছাড়া সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে বলেও জানান তিনি।
জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























