নিজস্ব প্রতিবেদক
মেডিকেলে ২ ও ডেন্টালে ৩০ এপ্রিল ভর্তি পরীক্ষা
ফাইল ছবি
আগের নিয়মেই ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেবে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবিব শনিবার সকালে বলেন, আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে ১ মার্চ পর্যন্ত।
তিনি আরো বলেন, ২০ থেকে ২৫ মার্চ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে।
এছাড়া, বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আর ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। ২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দু-একদিনের মধ্যেই এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।
করোনার কারণে চলতি বছর এইচএসসিতে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সে কারণে ভর্তি পরীক্ষায় নতুন কোনো নিয়ম হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আহসান হাবিব বলেন, ভর্তি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে যেকোনো পরিবর্তন আনতে হলে তার প্রক্রিয়া এক থেকে দেড় বছর আগে শুরু করতে হয়। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন প্রস্তাবের ভাল-মন্দ দিক বিবেচনায় নিয়ে তবেই প্রয়োজনে পরিবর্তন আনতে হয়।
তাই এ বছর আগের নিয়মেই অর্থাৎ ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির ভর্তি পরীক্ষা ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১০০নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধাভিত্তিক তালিকা প্রণয়নের মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























