নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২১
শনাক্তের ৩৩৬তম দিনে মৃত্যু দাঁড়াল ৮১৯০ জনে
ফাইল ছবি
দেশে করোনা শনাক্তের ৩৩৬তম দিন আজ (৬ ফেব্রুয়ারি)। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এই দিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৯০ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ৮ জন। যাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩০৫ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জনে।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৭ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জনে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ১৩৫ টি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৩ লাখ ১০ হাজার ৪৪৬ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৭৫৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭৬ লাখ ১৮ হাজারের বেশি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























