নিজস্ব প্রতিবেদক
মাটির নিচ দিয়ে ঝুলন্ত তার নেওয়ার অনুমতি দিলো ডিএসসিসি
ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সড়ক খনন ক্ষতিপূরণসহ ১৪৬ স্থানে মাটির নিচ দিয়ে ঝুলন্ত তার নেওয়ার অনুমতি দিয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)ও কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোযাব) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
এই ১৪৬ স্থানের মধ্যে যেসব স্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত সেসব সড়কে এইচডি পদ্ধতিতে রোড ক্রসিং করার জন্য সড়ক খনেনর অনুমতি দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান জানিয়েছে, এসব কাজ সম্পন্ন ও তদারকির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএসসিসি।
ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে সভাপতি, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে। অপর সদস্য হিসেবে রাখা হয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) প্রতিনিধিকে।
অন্যদিকে দুই সিটি করপোরেশনের চাপের কারণে এবার তারকাটার অভিযানে নিজেরাই নেমেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)।
আইএসপিএবি বলছে, সেবাদাতাদের নিয়ে কেবল সিকিউরিটি টেক্স ফোর্স সিএসটিএফ গঠন করা হয়েছে। এই সদস্যরা দুই সিটির শতাধিক এলাকায় কাজ শুরু করেছে।
এর আগে তারের জঞ্জাল সরাতে গত ৫ আগস্ট দক্ষিণে ও ১ অক্টোবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার কাটার অভিযান শুরু করে। এর প্রতিবাদে আইএসপিএবি ও কোয়াব সেবা বন্ধের ঘোষণা দেয়। পরে কর্মসূচি স্থগিত করে মেয়র তাপস এর সঙ্গে বৈঠক করে সংগঠনের নেতারা। বৈঠক শেষে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, নভেম্বরের মধ্যেই ইন্টারনেট ও কেবল টেলিভিশনের সব ঝুলন্ত তার মাটির নিচে দিয়ে যেতে ঐক্যমত্যে উপনীত হয়েছে
তিনি বলেন, তারের যে জঞ্জাল ঢাকা শহরে সয়লাব, সেই জঞ্জাল থেকে ঢাকাকে আমরা মুক্ত করতে চাই। আমরা সকলেই একমত হয়েছি, আমাদের প্রাণের এই ঢাকাকে সুন্দর ঢাকা হিসাবে পরিণত করতে চাই। আমরা যৌথভাবে কাজ করলে সেটা সম্ভব হবে। সেই ঐকমত্যে আমরা উপনীত হয়েছি। তারা নিজ খরচে, নিজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে উপরের ঝুলন্ত তার কেটে দেবেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























