নিজস্ব প্রতিবেদক
‘পল্লীবন্ধু’ পদক দেবে জাতীয় পার্টি
ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু’ পদক দেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।
সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন— এই ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ দেওয়া হবে।
এ উপলক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে পল্লীবন্ধু পদক-২০২১ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন— প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া ও লিয়াকত হোসেন খোকা এমপি।
কমিটির বাকি সদস্যরা হলেন— জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল খান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























