ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২১

রেলওয়ের উন্নয়নে দুই মেগাপ্রকল্প বাস্তবায়নাধীন: রেলমন্ত্রী

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের উন্নয়নে আন্তরিক। রেলওয়ের উন্নয়নে বর্তমানে দুটি মেগাপ্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। 

তিনি বলেন, দুটি মেগাপ্রকল্পের একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ। আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। এই প্রকল্পের আওতায় ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে। প্রথম পদক্ষেপ হিসেবে এখানে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। সামনে আরো ট্রেন সম্প্রসারিত করা হবে।’

চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন দুই জোড়া ডেমু ট্রেনের উদ্বোধন করার সময় এসব কথা বলেন রেলমন্ত্রী। 

আজ (শনিবার) দুপুর ১২টায় দোহাজারী রেল স্টেশন চত্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দুটি ডেমু ট্রেনের উদ্বোধন করেন।

ডেমু ট্রেন দুটি সকালে চট্টগ্রাম-পটিয়া রুটে এবং বিকালে চট্টগ্রাম-দোহাজারী রুটে যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় ছেড়ে পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। ফিরতি পথে সকাল সাড়ে ৭টায় পটিয়া থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। দ্বিতীয় ট্রিপে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ফিরতি পথে ৭টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়