নিজস্ব প্রতিবেদক
আল জাজিরার রিপোর্ট নিয়ে কারো মাথাব্যথা নেই: পরিকল্পনামন্ত্রী
ফাইল ছবি
আল জাজিরার প্রতিবেদনটিকে ‘সামান্য আঁচড়’ আখ্যা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আজ জাতি হিসেবে আমাদের যে পরিচয় সামান্য আঁচড় দিয়ে ক্ষতি করতে পারবে না। সারাদেশে, গ্রামে এই রিপোর্ট নিয়ে কারো মাথাব্যথা নেই। শহরে দুই-তিন শতাংশ মানুষ এটা নিয়ে লাফালাফি করছে।
তিনি আরো বলেন, এটা একটা ষড়যন্ত্রের অংশ। দুর্ভাগ্যজনক হলেও সত্য এই ষড়যন্ত্রের উৎস দেশের মাটিতেই আছে।
আজ (শনিবার) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক কাঠখড় পুড়িয়ে নানাদিক থেকে যোগাড়যন্ত্র করে কাটপেস্ট, এডিটিং করে এই রিপোর্ট করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে সেই পর্যায়ে অনেক ধরনের শত্রু আছে। আলজাজিরা কোনো দেশ না, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। একটা তেল কোম্পানি, তথ্য কোম্পানি। তারা কেন আমাদের দেশকে বেছে নিলো? এর উৎস দেশের মাটিতেই।
তিনি বলেন, দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ। বিএনপি ২৪/২৫ বছর আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, পারেনি। যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা বিলীন হয়ে গেছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























