ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশে শুরু হলো গণহারে টিকাদান

সংগৃহীত

সংগৃহীত

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অবশেষে শুরু হলো গণহারে টিকাদান কর্মসূচি। সারাদেশে গণহারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতর থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, টিকাদান কার্যক্রম শুরু হয়েছে রোববার সকাল ৯টা থেকে। প্রথম দিন টিকা নিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। আজ গ্রহণের কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বেশ কয়েকজন মন্ত্রী।

টিকাদান কার্যক্রম সফল করতে রাজধানীতে ৬৫টি স্থানসহ সারাদেশে হাজারের বেশি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এই কাজে ঢাকায় স্বাস্থ্যকর্মীদের ২০৬টি দল প্রস্তুত রয়েছে।

ঢাকার বাইরে সারাদেশের বিভিন্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ৯৫৯টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব জায়গায় ২ হাজার ১৯৬টি দল টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। দুজন স্বাস্থ্যকর্মী এবং দুজন স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রতিটি দলে চারজন সদস্য থাকবেন। দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ১৫টি হাসপাতালে টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে। টিকাদানে নিয়োজিত থাকবে স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন দেশে করোনার পরীক্ষামূলক প্রথম টিকাটি গ্রহণ করেন রুনু। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনুকে ভ্যাকসিন দেয়া হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়