নিজস্ব প্রতিবেদক
করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাসের টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে দিয়ে টিকাদান কর্মসূচির শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেন।
জানা গেছে, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আজ ১৬২ জনকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, চিকিৎসক এবং সাধারণ লোকজন রয়েছেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এটা এক মাসের কাজ নয়।
তিনি বলেন, করোনার টিকা পেতে ছয় মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে কোভ্যাক্স (করোনার টিকা) আসবে। সেই টিকা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে দেশে শুরু হয় করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি। তবে সেদিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। এর পরের দিন দেয়া হয়েছিল ৫৪১ জনকে। আজ রোববার থেকে গণহারে টিকাদান কর্মসূচির শুরু হলো।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























