নিজস্ব প্রতিবেদক
করোনার টিকা নিলেন হাইকোর্টের ৩ বিচারপতি
সংগৃহীত ছবি
প্রাণঘাতী করোনাভাইরাস রোধে গণটিকাদানের প্রথম দিন আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতি।
তারা হলেন- বিচারপতি জিনাত হক, বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুর ইসলাম করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।
আজ রবিবার সকাল ১০টার দিকে ইনস্টিটিউটের তৃতীয় তলায় স্থাপিত টিকাদান বুথে প্রথম টিকা নেন মন্ত্রিপরিষদ সচিব।
এদিকে, বিকালে টিকা নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের বিচারপতিরা।
শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন। রবিবার সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত আছে।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও টিকা নিয়েছেন।
এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরো ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরো ৫৪১ জনকে দেওয়া হয়।
পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























