নিজস্ব প্রতিবেদক
রাজারবাগে টিকা নিলেন ডিএমপি কমিশনার
সংগৃহীত ছবি
করোনার টিকা নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ (রবিবার) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে টিকা নেন তারা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতরা করোনা টিকা নেন।
এর আগে রবিবার সকাল ১০টায় দেশজুড়ে করোনাভাইরাস টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা নিরাপদ। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। কাজেই কেউ অপপ্রচার করবেন না। সবাই টিকা নিন। আজকে দেশের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ টিকা নেবেন।
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনারের টিকা নেয়ার মধ্য দিয়ে কার্যত পুলিশ বাহিনীর মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
রবিবার সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























