চট্টগ্রাম সংবাদদাতা
বাংলাদেশের অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না: নওফেল
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউ ওয়ার্ডের পাশে স্থাপিত বুথে করোনার ভ্যাকসিন গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।
ভ্যাকসিন পরবর্তী জটিলতা পর্যবেক্ষণের জন্য আধাঘণ্টা বুথে কাটিয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন তিনি। এসময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।
ব্রিফিংয়ে উপমন্ত্রী নওফেল সারদেশে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। পৃথিবীর অনেক দেশে যেখানে ভ্যাকসিন পৌঁছায়নি, সেখানে আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এদেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন, সেটাই উনি প্রমাণ করেছেন। আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি।
করোনার ভ্যাকসিন নিয়ে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি অপপ্রচারকারী মহল, যারা উন্নয়ন এবং আমাদের অগ্রযাত্রায় হিংসার বশবর্তী হয়ে গুজব এবং অপপ্রচার চালাচ্ছে, ভ্যাকসিনেশন সম্পর্কে অপপ্রচার চালিয়ে যারা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, আমরা তাদের বলতে চাই- উন্নয়নের রাজনীতি, প্রগতির রাজনীতিকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই তারা আটকাতে পারবে না। এই অদম্য অগ্রযাত্রায় শেখ হাসিনার হাত ধরে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা করি।
স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যখাতে জড়িত সবাইকে ও গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন উপমন্ত্রী নওফেল।
করোনার ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর বলেন, এটা নিয়ে যেসব অপপ্রচার আছে, আমি সবাইকে অনুরোধ করবো, এগুলোতে কান দেবেন না। আপনারা সবাই নিজেরা ভ্যাকসিন নেবেন এবং অন্যদের উৎসাহিত করবেন ভ্যাকসিন নেওয়ার বিষয়ে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























