নিজস্ব প্রতিবেদক
করোনার টিকা নিলেন শাহাব উদ্দিন এমপি
করোনার টিকা নিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আজ সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিনই করোনার টিকা নিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা গ্রহণ করেন।
এর আগে রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেক দেশব্যাপী গণহারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই টিকা নেন মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন।
এদিন পরিবেশ মন্ত্রীর সাথে করোনার টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেলারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে দেশে করোনা প্রতিরোধে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। তবে সেদিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। এর পরের দিন দেয়া টিকা দেয়া হয় আরও ৫৪১ জনকে।
সরকারের ঘোষিত তারিখ অনুযায়ী আজ (রোববার) থেকে বাংলাদেশে গণহারে টিকাদান কর্মসূচির শুরু হলো।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























