আইনিউজ ডেস্ক
আপডেট: ১৭:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২১
অনিবন্ধিতরাও কেন্দ্রে গেলে পাবেন টিকা
অনিবন্ধিতরাও টিকাকেন্দ্রে গেলে করোনার টিকা পাবেন। ফাইল ছবি
সারাদেশে আজ থেকে শুরু হয়েছে গণহারে টিকাদান কর্মসূচি। টিকা গ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে আগেই। তবে অনিবন্ধিতরাও যদি কেন্দ্রে যান করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘কাউকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেয়া হবে না।‘
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে গণহারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করলে সেই ব্যক্তির তথ্য রেখে দেওয়া হবে। পরে সরকার তার নিবন্ধন করে নেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এটা এক মাসের কাজ নয়। বছরজুড়েই করোনাভাইরাসের (কভিড-১৯) গণটিকাদান কর্মসূচি চলবে।
জাহিদ মালেক বলেন, করোনার টিকা পেতে ছয় মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে কোভ্যাক্স (করোনার টিকা) আসবে। সেই টিকা দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























