ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনায় মারা গেলেন আরও ১৫ জন

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনা শনাক্তের ৩৩৭তম দিন আজ। স্বাস্থ্য অধিদফতর  জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৫ জন। ফলে মোট মৃত্যু দাঁড়াল ৮ হাজার ২০৫ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৯২ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৬২ জনে।      

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়। 

রোববার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এই  তথ্যগুলো পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১১ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৩ হাজার ৩৫২ জনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়