ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

করোনার টিকা নিলেন প্রধান বিচারপতি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে গণহারে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের প্রথম দিনই কোভিড-১৯ টিকা নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ (রবিবার) বেলা ৩টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল তিনি টিকা গ্রহণ করেন।

প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা শেখ সাইফুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ থেকে রাজধানীর ঢাকার ৫০টিসহ সারা দেশে মোট এক হাজার ৫টি হাসপাতালে একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০০টি টিম কাজ করছে।

এছাড়া প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়