ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

সারাদেশে টিকা নিলেন ৩১১৬০ জন, পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম

দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে সারদেশে শুরু হয়েছে গণহারে টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া তথ্য অনুসারে প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।  এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২১ জনের।

এই ২১ জনের সামান্য জ্বর, টিকা প্রয়োগের স্থানে হালকা ব্যাথা ও লাল হয়ে গেছে বলে জানা গেছে। তবে এরকম ঘটনা  অন্য যেকোনো ভ্যাকসিনের ক্ষেত্রেও হয়ে থাকে। 

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, ঢাকা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪৭টি টিকাদান কেন্দ্রে রোববার সর্বমোট ৫ হাজার ৭১ জন নারী ও পুরুষ টিকা নিয়েছেন। ঢাকা মহানগরীতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে সাতজনের।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন বলে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন। 

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়