ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২১

সিইসি নূরুল হুদা টিকা নেবেন সোমবার

কে এম নূরুল হুদা

কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সোমবার (৮ ফেব্রুয়ারি) করোনার টিকা নেবেন।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব নুর নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কে এম নূরুল হুদা টিকা নেবেন।

টিকা নেয়ার তালিকায় সিইসি, দুই নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মোট ৪০ জনের নাম রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়