নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০২১
প্রথম দিন কোন বিভাগে কতজন নিলেন করোনার টিকা?
সকাল থেকেই শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি
দেশে শুরু হয়েছে গণহারে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিনে দেশের ৩১ হাজার ১৬০ জনের শরীরে টিকার প্রয়োগ করা হয়েছে। এদিন সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ঢাকা বিভাগে। অপরদিকে কম টিকা নিয়েছেন বরিশাল বিভাগবাসী।
রোববার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য উঠে এসেছে।
বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ঢাকা বিভাগে টিকা নিয়েছেন মোট ৯ হাজার ৩১৪ জন। যার মধ্যে ৭ হাজার ২১ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারী রয়েছেন।
চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৬ হাজার ৪৪৩ জন। এ বিভাগে টিকা গ্রহীতাদের মধ্যে ৪ হাজার ৯৪৪ জন পুরুষ ও ১ হাজার ৪৯৯ জন নারী।
রাজশাহী বিভাগে প্রথম দিন ৩ হাজার ৭৫৭ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৯০৯ জন পুরুষ ও ৮৪৮ জন নারী।
খুলনা বিভাগে টিকা নিয়েছেন মোট ৩ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৪৬৩ জন পুরুষ ও ৭৭০ জন নারী।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন মোট ২ হাজার ৯১২ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ২৭৮ জন ও ৬৩৪ জন নারী।
সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১ হাজার ৭৪৭ জন পুরুষ ও ৬৪৯ নারীসহ মোট ২ হাজার ৩৯৬ জন।
ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৩৭২ ও নারী ৩২১ জন।
প্রথম দিন সবচেয়ে কম টিকা নিয়েছেন বরিশাল বিভাগের বাসিন্দারা। বিভাগটিতে ১ হাজার ৪১২ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১ হাজার ১২৩ ও নারী ২৮৯ জন।
উল্লেখ্য, টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























