ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২১

স্বাচ্ছন্দে করোনার টিকা গ্রহণ করুন: সিইসি নুরুল হুদা

টিকা নিচ্ছেন সিইসি কে এম নূরুল হুদা

টিকা নিচ্ছেন সিইসি কে এম নূরুল হুদা

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি এ টিকা নেন।

টিকা নিয়ে গণমাধ্যমকর্মীদের সিইসি বলেন, ‘আসলেই উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধাঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি। আমি অনুরোধ করবো আমার ভোটারদেরকে, আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দে নিজ নিজ এলাকায় এই টিকা গ্রহণ করুন।’

তিনি আরও বলেন, ‘এটা করোনা থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। টিকা নেয়ার পর কোনো অসুবিধা হয় না।’

রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে দেশে গণহারে করোনার টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়