ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২১

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, নতুন শনাক্ত ৩১৬

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ১৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে নতুন ৩১৬ জনকে।

দেশে করোনা শনাক্তের ৩৩৮তম দিন আজ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়। 

স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তি অনুসারে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ২২১ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জনে।      

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই  তথ্যগুলো পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫৯ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জনে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭৬২টি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়