ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

প্রকাশিত: ১৮:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২১

১২ পুলিশ সুপার পদে রদবদল

ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে বদলি করে হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। বাগেরহাট জেলার পুলিশ সুপারকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে। পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। কে এম আরিফুল হককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে বাগেরহাট জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলা পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রংপুর মেট্রো অঞ্চলের পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির ৬ষ্ঠ এপিবিএন ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়