নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২১
শুধু ৫৫ নয়, ৪০ বছর বয়সীরাও পাবেন করোনার টিকা
করোনাভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন
দেশব্যাপী চলছে করোনার টিকাদান কর্মসূচি। টিকা নিতে দেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে যাচ্ছেন জনগণরা। প্রথম ধাপে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ৪০ বছর বয়সীরাও টিকা পেতে নিবন্ধন করতে পারবেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন পর্যায়ক্রমে অন্য বয়সীদের জন্যও নিবন্ধনের ব্যবস্থা করা হবে। তবে করোনার সম্মুখসারির যোদ্ধাদের পরিবারের সদস্যদের প্রয়োজনে টিকাদানের ব্যবস্থা করা হবে।
টিকা নিতে আগ্রহী কেউ যদি আগে নিবন্ধন না করেন, তবে তিনি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে সেখানে সরাসরি নিবন্ধন করতে পারেন। এমন ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে টিকা নিয়ে করোনার বিধি নিষেধ থেকে মুখ ফিরিয়ে নেয়া যাবে না। আগের মতোই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। রোববার(৭ ফেব্রুয়ারি) থেকে সেই কার্যক্রম গণহারে শুরু হয়েছে।
করোনার টিকা পেতে হলে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























