ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২১

সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: নুর

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি মনে করি শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। 

এ সময় তিনি সবাইকে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন,  আল জাজিরার প্রতিবেদনটি পলিটিক্যাললি মোটিভেটেড। তবে এর অবশ্যই অনেক সত্যতা রয়েছে। কিন্তু আপনাদের বুঝতে হবে এটি একটি রাষ্ট্রের জন্য স্পর্শকাতর একটি প্রতিবেদন।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি দাওয়া প্রসঙ্গে নুর বলেন, তাদের কোনো দাবি অযৌক্তিক নয়। প্রত্যেকটি ছাত্র সংগঠন জানিয়েছে যে করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। প্রয়োজনে আমরা বলবো আপনারা অর্ধেক করে ফি নেন। কিন্তু আপনাদের মানবিক পরিচয় দিতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক খান, আবু হানিফ প্রমুখ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়