নিজস্ব প্রতিবেদক
করোনায় মারা গেলেন আরও ৮ জন
ফাইল ছবি
দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ৮ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে নতুন ৩৮৭ জনকে।
দেশে করোনা শনাক্তের ৩৩৯তম দিন আজ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তি অনুসারে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ২২৯ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪২ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জনে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৬৮টি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























