নিজস্ব প্রতিবেদক
যথা সময়ে কাজ বাস্তবায়ন করার আহ্বান পরিকল্পনামন্ত্রীর
ফাইল ছবি
অযথা প্রশংসা বন্ধ করে যথা সময়ে কাজ করে তা বাস্তবায়নে পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, যে টাকা দিয়ে উন্নয়ন কাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের টাকা নয়, এ টাকা জনগণের। জনগণ আমাদের টাকাটা দেয় নিজেরা না খেয়ে, আধাপেট খেয়ে গ্রামে বসে আছে। অথচ আমাদের সুবিধাজনক একটা সিস্টেম দিয়েছে, খাবার-দাবার দিয়েছে। তারা আশা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
আজ (মঙ্গলবার) ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরীবিক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, আপনারা কাজ করেন। অহেতুক কাজ কমাতে হবে। অহেতুক প্রশংসা কমিয়ে আনতে হবে। মাঝে মধ্যে ধুলিঝড় উড়ে, দৌঁড়ায় যায়। দিনটা ২৪ ঘণ্টা ধূলিঝড় ৫ মিনিট। ধূলিঝড় জীবন নয়। মাঝেমাঝে আমরা ধূলিঝড় দেখে থাকি। ধূলিঝড় থেকে সাবধান থাকবো।
মন্ত্রী বলেন, কাজ করব, কাজের সুফল ভোগ করব, এটাই শেষ কথা। প্রকল্প মূল্যায়নের সময় আমরা নিরপেক্ষ, ঠান্ডা ও নিষ্ঠুর পর্যালোচনা আশা করবো।
আগের বক্তা আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান তাদের বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা আমার বিষয়ে অনেক কিছু বাড়িয়ে ভুলভাল প্রশংসা করেন, এটা লজ্জা লাগে, অস্বস্তিকর। কেমন আছেন, ভালো আছেন এটুকুই এনাফ। তারপর অনেক বাড়িয়ে প্রশংসা করা হয়, এটা কমিয়ে আনেন। কোনো অনুষ্ঠানে গেলে ফুল, ক্রেস্ট দেওয়া হয়। এগুলো কমিয়ে আনা দরকার। কাজ, কাজ, কাজ। এগুলো দিয়ে আপন করে। এগুলো (প্রশংসা) অহেতুক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে আইএমইডির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। তিনি হেসে বলেন, আজকে রিসিভ করলাম, ভবিষ্যতে আর দেবেন না বলেও জানান তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























